এক সিপাহসালার এলিজি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৭ ৮ আগস্ট ২০২৫
১. সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশিদ চলে গেলেন চিরশান্তির দেশে। তিনি আপাদমস্তক পেশাদার সেনা কর্মকর্তা ছিলেন। দীর্ঘ পথ পরিক্রমায় শ্রম, মেধাদীপ্তি, সৌকর্যে সবকিছু মিলিয়ে এক চৌকস সিপাহসালার চলে যাবার মুহূর্ত আরও গৌরবোজ্জ্বল হতে পারতো। চট্রগ্রাম ক্লাবে একাকী মৃত্যু একজন সেনাপতিকে মানায় না।
২. তৃতীয় বিশ্ব'র প্রায় অধিকাংশ দেশে সেনাবাহিনীকে রাজনীতির ঘেরাটোপে আটকে যেতে হয়। সেনাপ্রধান না চাইলেও সিস্টেম রাজনীতির চোরাগলিতে সেনাবাহিনীকে আটকাতে চেষ্টা করে। তাই, তাদের বলতে হয়, "আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে"। সারা জীবন সাপে-নেউলে লড়াইয়রত দুই প্রধান রাজনৈতিক দল এবং একটি অন্তর্বর্তী সরকারের সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে তাকে প্রায়ই স্যান্ডউইচ হতে হয়েছে।
প্রতিহিংসায় তাকে বারংবার "ডাম্পিং" এ পয়েন্টমেন্টের কন্টক মুকুট পরিয়ে দেয়া হয়েছে। বিধাতা বারবার তাঁর সাথে বৈমাত্রেয় ভ্রাতার মত আচরণ করেছে। খুব নিকটজনের জটিল রোগ তাঁর "একিলিসের গোড়ালি" হয়ে প্রায় আমৃত্যু কষ্ট দিয়েছে। অসুস্থজনের পাশে সারারাত নির্ঘুম কাটিয়ে সুবহে সাদিকে সেনানীদের সাথে দৌঁড়েছেন। একবুক কষ্ট চেপে দিনের পর দিন হাসিমুখে সহকর্মীদের সাথে কথা বলেছেন।
৩. তিনি তখন সদ্য কমিশন পাওয়া সেকেন্ড লেফটেন্যান্ট। দেশ মাতৃকা তখন লড়ছে। অসম শক্তির বিরুদ্ধে। কৈশোরের গন্ধ শরীরে মুছে না যেতেই অস্ত্র তুলে নিলেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্ব গাঁথা আজও এক কিংবদন্তি।
৫. আমি তখন ঘাটাইলে, চাকরির বয়স সাকুল্যে তিন বছর। আর তিনি স্বয়ং জি ও সি মহোদয়। বাংলার ইতিহাস নিয়ে তিনি কিছু একটা মঞ্চায়ন করতে চান। আমার অধিনায়ক আমাকে জিওসির সামনে ঠেলে দিলেন। আমি ময়মনসিংহ গীতিকার আদলে আমার লেখা "ইতিহাস কথা কও" স্ক্রিপ্ট তাঁকে বোঝালাম।(ক্যাপ্টেন সাহেব বোঝাচ্ছেন জেনারেলকে?) দৃশ্যপট নবাব সিরাজ, মিরজাফরের কূটকৌশল, ইংরেজ বেনিয়ার অনুপ্রবেশ, মংগল পান্ডের সিপাহী বিদ্রোহ, লর্ড মাউন্টব্যাটেনের আবির্ভাব ইত্যাদি ইত্যাদি।
(কিছু ছবি সংযুক্ত করা হল।) ডিভিশনের হাজার সৈনিক, শতাধিক অফিসার, তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজের সামনে পরিবেশিত হল শুধু রচনাই নয় নির্দেশনা, প্রপস এবং কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা একাংকিকা "ইতিহাস কথা কও"। অনুষ্ঠান শেষে যেভাবে একজন জিওসি খোদ সেনাপ্রধানের সামনে তরুণ অফিসারকে পরিচয় করিয়ে এক টেবিলে রাতের খাবার খেলেন সেই স্মৃতি আজও আমার অনুপ্রেরণা।
৬. তিনি তখন চীফ অব জেনারেল স্টাফ। সিজি এস। আমার সস্ত্রীক ডাক পরলো তাঁর বাসভবনে। আমি ঘেমে নেয়ে একাকার। মাতৃস্নেহে ম্যাডাম লায়লা নাজনীন হারুন আমার পাতে খাবার তুলে দিয়ে সেনাবাহিনীতে মুক্তমনস্ক, আমাদের চিরায়ত দেশীয় সংস্কৃতির ঘেরাটোপে থেকে সৃষ্টিশীল নতুন কি করা যায় তার অলিখিত খসড়া তৈরি করা হল। আমি তখন আর্মড ফোর্সেস মেডিকেল ইন্সটিটিউটের ট্রেইনি। তিনি ততদিনে খোদ সেনাপ্রধানের পদে অভিষিক্ত হয়েছেন। বৃক্ষ তাঁর ভারে অবনত। আমাকে ডেমিঅফিসিয়াল পত্রে সেনাপ্রধান সন্মানিত করলেন।
কয়েক বছর আগে। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস। তাঁর বজ্রভেদী দৃষ্টিতে আমি বন্দী হলাম। হাতের ইশারায় কাছে ডেকে বললেন, "লেখালেখি মৌলিক বিষয়। সবাইকে দিয়ে হয় না। তুমি পেরেছো। ধারাবাহিকতা রাখলে তুমি পারবে। "স্মিত হাস্যে আমার স্ত্রীকে বললেন, "খোশরোজ, গড গিফটেড প্রতিভা, দেখে রাখবেন সে যেন লেখালেখি চালিয়ে যায়"। অন্তত আমি জানি (আমি কত বড় ঘোড়ার ডিমের প্রতিভা!) কিন্তু, প্রায় দুই দশক পরে ছোট একাংকিকার স্মরণ রাখা তাঁর অতীন্দ্রিয় স্মৃতি এবং শিল্প -সাহিত্যেসহ বহুমাত্রিক জ্ঞান-বিজ্ঞানের প্রতি প্রগাঢ় উৎসাহকেই প্রকাশ করে।
৭. কোন মানুষই ভুলের ঊর্ধ্বে নন। কিন্তু তার মাশুল তাঁকে চড়া দামে কিনতে হয়েছিল। তাঁর ইচ্ছায় চট্রগ্রামে তাঁর পিতার কবরে তাঁকে দাফন করা হবে। চিরবিদায় লগ্নে ভুল পরিমাপের ফ্যাদোমিটারে মেপে কি আমাদের আরেকবার জাজমেন্টাল হতেই হবে?
লেখক: মেজর ডা. খোশরোজ সামাদ
ক্লাসিফাইড স্পেশালিস্ট বাংলাদেশ আর্মড ফোর্সেস।
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ

